পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জয়নগরে উত্তেজনা, অভিযুক্ত তৃণমূল
জয়নগর, ২১ এপ্রিল (হি.স.): সিপিআইএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ছড়াল উত্তেজনা। শুধু পোস্টার ছেঁড়াই নয়, প্রার্থীর বিষয়ে আপত্তিকর ভাষায় বার্তা লেখারও অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তির। ইত
পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জয়নগরে উত্তেজনা, অভিযুক্ত তৃণমূল


জয়নগর, ২১ এপ্রিল (হি.স.): সিপিআইএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ছড়াল উত্তেজনা। শুধু পোস্টার ছেঁড়াই নয়, প্রার্থীর বিষয়ে আপত্তিকর ভাষায় বার্তা লেখারও অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তির। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকার ঘটনা। জয়নগর বিধানসভা কেন্দ্রের আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী অপূর্ব প্রামাণিকের পোস্টার ছেঁড়ার অভিযোগ।

জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে বের হন জয়নগর বিধানসভা কেন্দ্রের আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী অপূর্ব প্রামাণিক। প্রচার চলাকালীন তিনি দলীয় কর্মী-সমর্থকদের কাছ থেকে জানতে পারেন, ওই এলাকায় তার প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং তাঁর সম্পর্কে দেওয়ালে আপত্তিকর ভাষায় লেখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande