রাহুল ও স্ট্যালিন মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : চন্দ্রবাবু নাইডু
চেন্নাই, ২১ এপ্রিল (হি.স.): লোকসভায় মহিলাদের জন্য নারী সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় রাহুল গান্ধী ও এম কে স্ট্যালিনের সমালোচনায় সরব হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মেলনে চন্দুবাবু বলেন, রা
চন্দ্রবাবু নাইডু


চেন্নাই, ২১ এপ্রিল (হি.স.): লোকসভায় মহিলাদের জন্য নারী সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় রাহুল গান্ধী ও এম কে স্ট্যালিনের সমালোচনায় সরব হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মেলনে চন্দুবাবু বলেন, রাহুল গান্ধী ও এম কে স্ট্যালিন বলছেন, তাঁরা সীমানা নির্ধারণ বিলটি পরাজিত করেছেন। কংগ্রেস এবং ডিএমকে-কে বলতে হবে এটা কেমন বিজয়? তাঁরা নারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তাঁরা যা করেছেন তার আমি সাক্ষী। সীমানা নির্ধারণ অনিবার্য। তাঁদের কাছে কি এর চেয়ে ভালো কোনও সূত্র আছে? এটা পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনও রাজ্যের প্রতি অবিচার করা হবে না।

এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং রামমোহন নাইডু কিঞ্জরাপুও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে চন্দ্রবাবু আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী খুবই প্রগতিশীল। তিনি একজন সংস্কারক। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালে তিনি সর্বদা বৈশ্বিক সেরা অনুশীলনকে ছাড়িয়ে যাওয়ার ওপর জোর দিতেন। এই কারণেই আমি তাঁকে শ্রদ্ধা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande