(আপডেট) আনন্দলোক হাসপাতালের আগুন আপাতত নিয়ন্ত্রণে
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): সল্টলেকের আনন্দলোক হাসপাতালের আগুন আপাতত নিয়ন্ত্রণে। মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলায় আগুন লেগেছিল এসি-তে শর্ট সার্কিট থেকে। সেখানে সেই সময়ে প্রায় ৮০ জন রোগী ছিলেন বলে খবর। তাঁদের সবাইকেই হাসপাতালের অন্য ভবনে নিরাপদে সরিয়
আনন্দলোক হাসপাতাল


কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): সল্টলেকের আনন্দলোক হাসপাতালের আগুন আপাতত নিয়ন্ত্রণে। মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলায় আগুন লেগেছিল এসি-তে শর্ট সার্কিট থেকে। সেখানে সেই সময়ে প্রায় ৮০ জন রোগী ছিলেন বলে খবর। তাঁদের সবাইকেই হাসপাতালের অন্য ভবনে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের সকলে অক্ষত রয়েছেন বলেও জানানো হয়েছে। হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগী ও রোগীর পরিবারের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হাসপাতালের দোতলায় রয়েছে অপারেশন থিয়েটার। সেখানেই লাগে আগুন। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে সূত্রের খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে হাসপাতালের দোতলায় ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়ায়। পরে হাসপাতালের দোতলার একটি অংশের জানলা দিয়ে ভিতরে দাউ দাউ করে আগুনও জ্বলতে দেখা যায়। অপারেশন থিয়েটারের সামনে ধোঁয়া দেখেই খবর দেওয়া হয়েছিল দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান দমকলকর্মীরা। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। কীভাবে এমন অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল সূত্রে জানা গেছে, আগুন এখন নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande