রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা, আর্দ্রতার অস্বস্তিতে বিভিন্ন রাজ্য
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): বিগত কয়েকদিন ধরেই দাবদাহ পরিস্থিতি মরুরাজ্য় রাজস্থানে। এমতাবস্থায় রাজস্থানে আগামী কয়েকদিন অস্বস্তিকর গরমের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও দাবদাহের সম্ভাবনা রয়েছে। মহার
রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা, আর্দ্রতার অস্বস্তিতে বিভিন্ন রাজ্য


নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): বিগত কয়েকদিন ধরেই দাবদাহ পরিস্থিতি মরুরাজ্য় রাজস্থানে। এমতাবস্থায় রাজস্থানে আগামী কয়েকদিন অস্বস্তিকর গরমের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও দাবদাহের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। ওই দুই রাজ্যে তাপমাত্রা কোথাও কোথাও ইতিমধ্যেই ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে।

আইএমডি আরও জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। এ ছাড়াও ঝাড়খণ্ডে ২২ এপ্রিল পর্যন্ত, পশ্চিম উত্তরপ্রদেশে ২৩ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই দুই রাজ্যে সতর্কতাও জারি করেছে আইএমডি। ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশ ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ওড়িশাতেও আগামী দিনে তাপমাত্রার পারদ আরও চড়বে। সেই সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনাও জোরালো হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande