
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): পহেলগাম সন্ত্রাসী হামলার বার্ষিকীর প্রাক্কালে, ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার ন্যায়বিচারের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ‘মানবতার সীমা’ লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। সেনার পক্ষ থেকে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে, 'কিছু সীমা কখনোই অতিক্রম করা উচিত নয়'।
মঙ্গলবার এক্স মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, “যখন মানবিকতার সীমা লঙ্ঘিত হয়, তখন জবাব হয় চূড়ান্ত। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। ভারত ঐক্যবদ্ধ।” পোস্টটির সঙ্গে একটি ভিজ্যুয়াল বার্তাও ছিল, যেখানে লেখা ছিল “কিছু সীমা কখনোই লঙ্ঘন করা উচিত নয়”। উল্লেখ্য, পহেলগাম সন্ত্রাসী হামলার বার্ষিকীকে সামনে রেখে জম্মু ও কাশ্মীরের প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্থানীয় পুলিশের সঙ্গে ডাল লেকের আশেপাশে টহল জোরদার করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ