লখনউতে জন আক্রোশ মহিলা পদযাত্রার আয়োজন, নেতৃত্বে মুখ্যমন্ত্রী যোগী
লখনউ, ২১ এপ্রিল (হি.স.): লোকসভা মহিলাদের জন্য নারী সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় মঙ্গলবার লখনউতে জন আক্রোশ মহিলা পদযাত্রার আয়োজন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর নেতৃত্বে এই পদযাত্রায় পা মেলান বহু মহিলা। যোগী আদিত্যনাথ বলেন, বোনেদের নেত
লখনউতে জন আক্রোশ মহিলা পদযাত্রার আয়োজন, নেতৃত্বে মুখ্যমন্ত্রী যোগী


লখনউ, ২১ এপ্রিল (হি.স.): লোকসভা মহিলাদের জন্য নারী সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় মঙ্গলবার লখনউতে জন আক্রোশ মহিলা পদযাত্রার আয়োজন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর নেতৃত্বে এই পদযাত্রায় পা মেলান বহু মহিলা। যোগী আদিত্যনাথ বলেন, বোনেদের নেতৃত্বে এই প্রতিবাদী মিছিলটি কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল, ডিএমকে-র নারী সংরক্ষণ-বিরোধী নীতির বিরুদ্ধে সমগ্র দেশের, বিশেষ করে অর্ধেক জনগোষ্ঠীর, ক্রোধের প্রতীক হয়ে উঠবে। হাজার হাজার বোন এই প্রতিবাদী মিছিলের অংশ হতে এখানে এসেছেন।

'জন আক্রোশ মহিলা পদযাত্রা' প্রসঙ্গে মেয়র সুষমা খারকওয়াল বলেন, শতাব্দী ধরে নারীরা নিজেদের প্রাপ্য অংশের দাবি করে আসছে, আর প্রধানমন্ত্রী যদি আমাদের প্রাপ্য অংশটুকু দেন, বিরোধী দল তারও বিরোধিতা করছে। দেশে শাসক দল এবং বিরোধী দল উভয়েরই দায়িত্ব রয়েছে এবং দেশের স্বার্থে উভয়েরই এগিয়ে আসা উচিত। বিরোধী দলের উদ্দেশ্য ভুল। 'জন আক্রোশ মহিলা পদযাত্রা'-য় যোগ দেওয়া এক মহিলা বলেন, আমরা আমাদের অধিকার চাই বলেই এখানে এত মহিলা সমবেত হয়েছেন। সরকারের পরিবর্তে বিরোধী দলগুলোই এই অধিকার আটকে দিয়েছে। এরপর তারা মহিলাদের নিয়ে হাসাহাসি, অপমান ও ঠাট্টা-মশকরা করছিল।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, মহিলারা তাঁদের অসন্তোষ প্রকাশ করতে দলে দলে ঘর থেকে বেরিয়ে আসছেন। বিরোধী দল যেভাবে নারী সংরক্ষণ বিলটি আটকে দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে মহিলারা গভীরভাবে ক্ষুব্ধ। আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে এর জন্য অবশ্যই মূল্য দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande