কেদারনাথ মন্দিরে চত্বরে নিষিদ্ধ মোবাইল ব্যবহার, অমান্য করলেই ব্যবস্থা
রুদ্রপ্রয়াগ, ২১ এপ্রিল (হি.স.): বুধবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। তার আগে মঙ্গলবার মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেদারনাথ মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নির্দ
কেদারনাথ মন্দিরে চত্বরে নিষিদ্ধ মোবাইল ব্যবহার, অমান্য করলেই ব্যবস্থা


রুদ্রপ্রয়াগ, ২১ এপ্রিল (হি.স.): বুধবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। তার আগে মঙ্গলবার মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেদারনাথ মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

কেদারনাথ মন্দির কমিটির সদস্য বিনীত পোস্টি বলেন, কেদারনাথ মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তীর্থস্থানের পবিত্রতা এবং ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির চত্বরের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া, ছবি অথবা ভিডিও তোলা এবং ভিডিও রেকর্ড করা কঠোরভাবে নিষিদ্ধ। কোনও ভক্ত এই নিয়ম লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande