জনসেবা দিবসে সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): জনসেবা দিবসে দেশের সমস্ত সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, সিভিল সার্ভেন্টদের প্রচেষ্টা অগণিত মানুষের জীবনকে স্পর্শ করে এবং ভা
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): জনসেবা দিবসে দেশের সমস্ত সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, সিভিল সার্ভেন্টদের প্রচেষ্টা অগণিত মানুষের জীবনকে স্পর্শ করে এবং ভারতের অগ্রগতিতে অবদান রাখে।

প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, জনসেবা দিবসে সমস্ত সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা। এই দিনটি সুশাসন ও দেশ গঠনের লক্ষ্যে কাজ করার সংকল্পকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। তৃণমূল স্তর থেকে শুরু করে নীতি নির্ধারণ পর্যন্ত, সিভিল সার্ভেন্টদের প্রচেষ্টা অগণিত মানুষের জীবনকে স্পর্শ করে এবং ভারতের অগ্রগতিতে অবদান রাখে। আমাদের সিভিল সার্ভেন্টরা যেন কর্তব্যের সর্বোচ্চ মান বজায় রেখে উৎকর্ষ, সহানুভূতি ও উদ্ভাবনী শক্তির সঙ্গে সেবা করে যান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande