২৭ এপ্রিল থেকে ২ মে শিমলা সফরে রাষ্ট্রপতি মুর্মু
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিমাচল প্রদেশের শিমলা সফর করবেন। এই সফরকালে তিনি শিমলায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘দ্য রিট্রিট’-এ অবস্থান করবেন। রাষ্ট্রপতির আসন্ন সফরের প্রস্তুতি ইতিমধ্যেই
২৭ এপ্রিল থেকে ২ মে শিমলা সফরে রাষ্ট্রপতি মুর্মু


নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিমাচল প্রদেশের শিমলা সফর করবেন। এই সফরকালে তিনি শিমলায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘দ্য রিট্রিট’-এ অবস্থান করবেন। রাষ্ট্রপতির আসন্ন সফরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি ২৭ এপ্রিল শিমলায় পৌঁছবেন, থাকবেন ২ মে পর্যন্ত।

শিমলা জেলা প্রশাসন গণপূর্ত বিভাগকে ‘দ্য রিট্রিট’ পর্যন্ত যাওয়ার রাস্তাটি মেরামত ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছে। এছাড়াও শিমলা পৌরসভাকে ‘দ্য রিট্রিট’ চত্বর ও তার আশেপাশের এলাকায় স্বচ্ছতা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফরের কর্মসূচি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande