
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মঙ্গলবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মহিলা মুখ্যমন্ত্রী সত্ত্বেও পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নন। রেখা বলেন, ভোটের দিন যতই এগিয়ে আসছে, আমাদের বিশ্বাস ততই দৃঢ় হচ্ছে যে, ভয় ও নিপীড়নের মধ্যে থাকা বাংলার প্রতিটি বাসিন্দা বিজেপি সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং চৌঠা মে যখন ফলাফল আসবে, তখন তা বিশ্বাসযোগ্য ও উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে সম্মানজনক ও নির্ভয় শাসন নিয়ে আসবে।
তিনি আরও বলেন, রাজ্যে গুন্ডামি ব্যাপক আকার ধারণ করেছে এবং প্রত্যেক নারী ঘর থেকে বের হতে ভয় পান। আর বের হলেও মুখ্যমন্ত্রী তাঁকে প্রশ্ন করেন, সেটা আর জি কর মামলা হোক অথবা অন্য কোনও ঘটনা। একজন নারী মুখ্যমন্ত্রীর অধীনেও রাজ্যের নারীরা মোটেই নিরাপদ নন। রাজ্যে দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে। এখানকার প্রতিটি ক্ষেত্রে মাফিয়ারা জড়িত। বড় প্রশ্ন হলো: আমরা কেন আবার তৃণমূলকে ভোট দেব?
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ