উষ্ণ বাতাসে তীব্র গরম, আর্দ্রতায় চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): বৈশাখে রোদের তেজ যেন তীব্র হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। পশ্চিম থেকে ঢুকছে
উষ্ণ বাতাসে তীব্র গরম, আর্দ্রতায় চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে


কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): বৈশাখে রোদের তেজ যেন তীব্র হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। পশ্চিম থেকে ঢুকছে উষ্ণ বাতাস, তাতেই তীব্র গরম অনুভূত হচ্ছে। পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে শুকনো বাতাস ঢুকছে। এ ছাড়া সূর্যের তাপও বেড়েছে। তাই ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে অবশ্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে উষ্ণতা ও আর্দ্রতা অত্যধিক বাড়তে পারে। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande