দাদাগিরির অভিযোগ! গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক
মুম্বই, ২১ এপ্রিল (হি.স.): প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানের আত্মীয়দের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, মুম্বইয়ের বাইকুল্লায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক এবং এক
গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক


মুম্বই, ২১ এপ্রিল (হি.স.): প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানের আত্মীয়দের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, মুম্বইয়ের বাইকুল্লায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক এবং এক আত্মীয়কে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। যদিও সূত্রের খবর, এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের আরেক আত্মীয় পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইউসুফ পাঠানের শ্বশুর, তাঁর শ্যালক এবং আরেক আত্মীয়কে দু'দিন আগে মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় এক ব্যক্তি ও তাঁর পরিবারের উপর হামলা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একটি গর্তের উপর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির গাড়ি তাঁদের একজনের উপর জল ছিটিয়ে দিলে এই ঘটনা ঘটে। ভারতীয় দণ্ডবিধির ১১৮(২), ১১৫(২), ৩২৪, ৩৫২, ৩৫১(২), এবং ৩(৫) ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande