
উত্তর ২৪ পরগনা, ২২ এপ্রিল (হি.স.): উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিজেপির বিশেষ প্রভাব না থাকায় তৃণমূলের বিরুদ্ধে এখানে তারা আইএসএফকে ব্যবহার করছে। বুধবার দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের বেনাপোলে নির্বাচনী সভায় এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, অমিত শাহকে যে সিআরপিএফ পাহারা দেয়, নওসাদ সিদ্দিকীকেও সেই সিআরপিএফ পাহারা দেয়। এর পরে নওসাদের উদ্দেশে বলেন, আমার চ্যালেঞ্জ, যদি সত্যি এতটুকু বিবেকবোধ থাকে, তা হলে আগে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা ছেড়ে দরকার হলে রাজ্য সরকারের নিরাপত্তা নিয়ে প্রচারে নামুন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ