
উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল (হি.স.): ত্রাণের ত্রিপল ভোটারদের মধ্যে বিতরণ করতে গিয়ে মার খেলেন এক তৃণমূল নেতা, অভিযোগ এমনই। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রানিনগর বিধানসভা এলাকার ইসলামপুর থানার ইসলামপুর বাজারে। অভিযোগ, তৃণমূলের রাজ্য যুবনেতা আসিফ আহমেদ ইসলামপুরের একটি বাড়ি থেকে ত্রাণের ত্রিপল ভোটারদের মধ্যে বিতরণ করার জন্য নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে। কংগ্রেসের দাবি, সরকারি ত্রাণের ত্রিপল হাতিয়ে গভীর রাতে তা পাচারের চেষ্টা হচ্ছিল, স্থানীয় বাসিন্দারা তা পাকড়াও করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ