প্রথম দফা ভোটের আগে বালুরঘাট ডিসিআরসি সেন্টারে জোর প্রস্তুতি, জেলায় ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
বালুরঘাট, ২২ এপ্রিল (হি. স.):- প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজ ডিসিআরসি সেন্টারে চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে। বুধবার সকাল থেকেই ভোটকর্মীদের ব্যস্ততা চোখে পড়ে, তারা ইভিএম ও ভিভিপ্যাট-সহ প্রয়োজনীয় সরঞ্জা
ডিসি আরসি


বালুরঘাট, ২২ এপ্রিল (হি. স.):- প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজ ডিসিআরসি সেন্টারে চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে। বুধবার সকাল থেকেই ভোটকর্মীদের ব্যস্ততা চোখে পড়ে, তারা ইভিএম ও ভিভিপ্যাট-সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা দেন।জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ছয়টি বিধানসভার জন্য দুটি ডিসিআরসি কেন্দ্র তৈরি করা হয়েছে। তপন, কুমারগঞ্জ, বালুরঘাট ও গঙ্গারামপুরের জন্য বালুরঘাট কলেজ এবং কুশমন্ডি ও হরিরামপুরের জন্য বুনিয়াদপুর কলেজে এই কেন্দ্রগুলি করা হয়েছে।এবার জেলার মোট ভোটার সংখ্যা প্রায় ১১ লক্ষ ৬০ হাজার। মোট বুথ রয়েছে ১,৩৯৮টি, যার মধ্যে ৫৫টি অক্সিলারি বুথ। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় সাড়ে সাত হাজার ভোটকর্মী নিয়োগ করা হয়েছে।নিরাপত্তার জন্য জেলায় ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় ২ হাজার পুলিশকর্মীও দায়িত্বে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বুথে ওয়েব কাস্টিং, মাইক্রো অবজারভার ও সেক্টর অফিসার নিয়োগ করে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande