উদয়নারায়ণপুরে ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ যোগী আদিত্যনাথ-এর
হাওড়া, ২২ এপ্রিল (হি. স.):- বুধবার হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভায় বক্তব্য রাখতে গিয়ে তি
যোগী


হাওড়া, ২২ এপ্রিল (হি. স.):- বুধবার হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, এই কর্মসূচির প্যান্ডেল ও অন্যান্য প্রস্তুতিতে তৃণমূল কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল।তিনি বলেন, “তৃণমূলের গুণ্ডারা সভা করতে দিচ্ছিল না, তাই আমরা রোদেই দাঁড়িয়ে সভা করার সিদ্ধান্ত নিই।” পাশাপাশি তিনি দাবি করেন, উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতের জয় নিশ্চিত এবং হাওড়া জেলার প্রতিটি আসনেই এবার বিজেপির জয় হবে।বক্তৃতায় বাংলার বর্তমান পরিস্থিতি নিয়েও সরব হন তিনি। তাঁর বক্তব্য, একসময় দেশকে পথ দেখানো বাংলা এখন নিজের পরিচিতি ফিরে পেতে লড়াই করছে। তিনি দাবি করেন, রাজ্যের বর্তমান সরকারের ‘কাউন্টডাউন’ শুরু হয়ে গিয়েছে এবং ভোটের ফল প্রকাশের পর বাংলা আবার ‘সোনার বাংলা’র পথে ফিরবে।উত্তরপ্রদেশের উদাহরণ টেনে যোগী আদিত্যনাথ বলেন, সেখানে এখন দাঙ্গা বা কার্ফিউ হয় না, কারণ অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande