নদিয়ায় নির্বাচনী প্রচারে তারকার ঝলক, করিমপুরে রোডশো করলেন মিঠুন চক্রবর্তী
নদিয়া, ২২ এপ্রিল (হি. স.):-নির্বাচনের আবহে নদিয়া জেলায় বাড়তি উত্তেজনা ছড়াল তারকা উপস্থিতি। বুধবার করিমপুর বিধানসভা কেন্দ্রে এক জমজমাট রোডশোর নেতৃত্ব দেন বিশিষ্ট অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । তাঁর উপস্থিতিতে করিমপুরের রাজনৈতিক ময়দান প্রাণব
মিঠুন প্রচার


নদিয়া, ২২ এপ্রিল (হি. স.):-নির্বাচনের আবহে নদিয়া জেলায় বাড়তি উত্তেজনা ছড়াল তারকা উপস্থিতি। বুধবার করিমপুর বিধানসভা কেন্দ্রে এক জমজমাট রোডশোর নেতৃত্ব দেন বিশিষ্ট অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । তাঁর উপস্থিতিতে করিমপুরের রাজনৈতিক ময়দান প্রাণবন্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের সমর্থনে আয়োজিত এই রোডশোটি করিমপুরের নটনা মোড় থেকে শুরু হয়। রাস্তার দু’ধারে ভিড় জমে যায় সমর্থক ও কৌতূহলী মানুষের। দলীয় পতাকা, স্লোগান ও ঢাক-ঢোলের আওয়াজে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিভিন্ন রাজনৈতিক শিবিরের কর্মী-সমর্থকরাও এই প্রচারে নজর কাড়েন।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রোডশোটি নটিডাঙা মোড় পর্যন্ত যাওয়ার কথা থাকলেও, হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করায় মিঠুন চক্রবর্তী নির্ধারিত সময়ের আগেই কর্মসূচি শেষ করেন। যদিও সংক্ষিপ্ত সময়ের এই রোডশো ঘিরেই সাধারণ মানুষের উচ্ছ্বাসে কোনও ঘাটতি ছিল না।আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তারকা প্রচারকদের মাঠে নামাচ্ছে। সেই ধারাবাহিকতায় করিমপুরে এই রোডশো ঘিরে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande