মাথাভাঙায় পথ অবরোধ ভোটকর্মীদের
কোচবিহার, ২২ এপ্রিল (হি.স.): মঙ্গলবার কোচবিহার জেলার মাথাভাঙা থেকে ভোটকর্মীদের কেউ কোচবিহার সদর, কেউ দিনহাটায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ, প্রায় ঘন্টা তিন ধরে তাঁরা দাঁড়িয়ে থাকলেও তাঁদের কোনও গাড়ি দেওয়া হয়নি। এর পরে তাঁরা পথ
মাথাভাঙায় পথ অবরোধ ভোটকর্মীদের


কোচবিহার, ২২ এপ্রিল (হি.স.): মঙ্গলবার কোচবিহার জেলার মাথাভাঙা থেকে ভোটকর্মীদের কেউ কোচবিহার সদর, কেউ দিনহাটায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ, প্রায় ঘন্টা তিন ধরে তাঁরা দাঁড়িয়ে থাকলেও তাঁদের কোনও গাড়ি দেওয়া হয়নি। এর পরে তাঁরা পথ অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট এই অবরোধ চলে। পরে মাথাভাঙা থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পরে ভোট কর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande