শ্রীভূমিতে বরাদ্দ সরকারি চাল-ডাল-চিনি-লবণ-কেরোসিন
শ্রীভূমি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মে মাসের বিনামূল্যের চাল সংশ্লিষ্ট উপভোক্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত চাল অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য কার্ডপ
শ্রীভূমিতে বরাদ্দ সরকারি চাল-ডাল-চিনি-লবণ-কেরোসিন


শ্রীভূমি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মে মাসের বিনামূল্যের চাল সংশ্লিষ্ট উপভোক্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত চাল অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য কার্ডপিছু প্রতিমাসে ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড হোল্ডারদের প্রতিমাসে মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে বণ্টন করতে রেশন দোকানিদের নির্দেশ দিয়েছে শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক দফতর।

পাশাপাশি, জেলায় মে মাসে সরকার নির্ধারিত রেহাই মূল্যের ১ কেজি করে ডাল, চিনি এবং লবণও বরাদ্দ করা হয়েছে। এছাড়া খাদ্য সুরক্ষা যোজনার শহর ও গ্রামাঞ্চলের কার্ডধারীদের এপ্রিল এবং মে মাসে ০.০৮০ লিটার করে কেরোসিন তেল বিতরণের জন্য বরাদ্দ করেছে শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক দফতর।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande