আসাম পুলিশের ব্যাটালিয়ন ক্যাম্পে আত্মঘাতী মহিলা কমান্ডো শিক্ষানবীশ, শুরু তদন্ত
গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত বাইহাটা চারিয়ালির মান্দাকাটায় আসাম পুলিশের ব্যাটালিয়ন ক্যাম্পে শিক্ষানবীশ জনৈক তরুণী কমান্ডো আত্মহত্যা করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। নিহত শিক্ষানবীশ তরুণী কমান্ডোকে কার
শিক্ষানবীশ তরুণী কমান্ডো অপর্ণা পণ্ডিত (ফাইল ফটো)


গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত বাইহাটা চারিয়ালির মান্দাকাটায় আসাম পুলিশের ব্যাটালিয়ন ক্যাম্পে শিক্ষানবীশ জনৈক তরুণী কমান্ডো আত্মহত্যা করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। নিহত শিক্ষানবীশ তরুণী কমান্ডোকে কার্বি আংলং জেলাধীন বোকাজানের অপর্ণা পণ্ডিত বলে পরিচয় পাওয়া গেছে।

বাইহাটা চারিয়ালি থানায় ঘটনা সম্পৰ্কে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, গত কয়েকদিন ধরে তিনি নাকি মানসিক চাপে ভুগছিলেন। তাঁর মৃতদেহের কাছে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।

তবে সুইসাইড নোটের বিষয়বস্তু খোলাসা করেনি পুলিশ। উদ্ধারকৃত সুইসাইড নোটের বয়ান, হস্তাক্ষর ইত্যাদি নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার। ইতিমধ্যে মৃতার মৃতদেহের ময়নাতদন্ত করিয়ে শেষকৃত্যের জন্য অপর্ণা পণ্ডিতের মৃতদেহ বোকাজানে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande