ভোটের আগে ঘরে ফিরতে হাওড়া বাসস্ট্যান্ডে উপচে পড়া ভিড়
হাওড়া, ২২ এপ্রিল (হি.স.): রাত পোহালেই উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ। বিভিন্ন জেলা থেকে মানুষদের এখন ঘরে ফেরার তাড়া। ভোট দেওয়ার আগ্রহে নির্বাচনের একদিন আগে ব্যাপক ভিড় হাওড়া বাসস্ট্যান্ডে। উত্তরবঙ্গে ফেরার বাসের জন্য দীর্ঘ লাইন। বুধবা
ভোটের আগে ঘরে ফিরতে হাওড়া বাসস্ট্যান্ডে উপচে পড়া ভিড়


হাওড়া, ২২ এপ্রিল (হি.স.): রাত পোহালেই উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ। বিভিন্ন জেলা থেকে মানুষদের এখন ঘরে ফেরার তাড়া। ভোট দেওয়ার আগ্রহে নির্বাচনের একদিন আগে ব্যাপক ভিড় হাওড়া বাসস্ট্যান্ডে। উত্তরবঙ্গে ফেরার বাসের জন্য দীর্ঘ লাইন। বুধবার হাওড়া বাসস্ট্যান্ডে ব্যাপক ভিড় দেখা যায়। ভোট না দিলে পাছে ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, এই আতঙ্কেই বাড়ি ফিরছেন বহু ভোটার। কেউ আবার প্রতিবারের মতো গণতন্ত্রের উৎসবে সামিল হতে চান। মরিয়া যাত্রীদের অনেকেই জানান, ভোট দেওয়া তাঁদের কাছে অত্যন্ত জরুরি।

এদিন যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায় এবং বাসে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায় হাওড়া বাসস্ট্যান্ডে। যে ভাবে হোক বাড়ি ফিরতে মরিয়া সকলে। ভিতরে আসন না মিললেও বাসের ছাদে বসে যেতেও পিছপা নন যাত্রীরা। যাত্রীদের অনেকেই জানান, ভোট দেওয়া তাঁদের কাছে অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে কোনও কোনও বাস চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েও অনেকে বাসে উঠেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande