হাইলাকান্দি জেলায় বরাদ্দ মে মাসের চাল-চিনি-ডাল-লবণ
হাইলাকান্দি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামী মে মাসের জন্য এএওয়াই এবং পিএইচএইচ কোটার কার্ড হোল্ডার পরিবারের জন্য খাদ্যশস্য চাল সহ চিনি, মসুর ডাল, লবণ বরাদ্দ করেছে জেলা প্রশাসন। জেলাশাসক কার্যালয়ের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়
হাইলাকান্দি জেলায় বরাদ্দ মে মাসের চাল-চিনি-ডাল-লবণ


হাইলাকান্দি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামী মে মাসের জন্য এএওয়াই এবং পিএইচএইচ কোটার কার্ড হোল্ডার পরিবারের জন্য খাদ্যশস্য চাল সহ চিনি, মসুর ডাল, লবণ বরাদ্দ করেছে জেলা প্রশাসন।

জেলাশাসক কার্যালয়ের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখা থেকে জারিকৃত এক নির্দেশিকায় জানানো হয়েছে, এএওয়াই এবং পিএইচএইচ কোটার আওতায় প্রায় দেড় লক্ষাধিক রেশন কার্ডধারীর জন্য ৩০,৬৯৯ কুইন্টাল চাল বরাদ্দ করা হয়েছে। জেলার ১৭টি গ্রাম পঞ্চায়েত-ভিত্তিক সমবায় সমিতির অধীনে মোট ১,৫০,৮৩৮টি রেশন কার্ডের বিপরীতে ৫,৬৩,৩৭৩ ইউনিটের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পিএইচএইচ ও এএওয়াই মিলিয়ে মোট চাল বরাদ্দের পরিমাণ ৩০,৬৯৯.৪৪ কুইন্টাল।

জেলার বিভিন্ন জিপিএসএস ও সমবায় সংস্থার মাধ্যমে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৮ এপ্রিলের মধ্যে এনএফএসএ-র অধীনে বরাদ্দকৃত চাল এফসিআই ডিপো থেকে উত্তোলন করে ন্যায্যমূল্যের দোকানগুলিতে পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, প্রত্যেক এএওয়াই কার্ড হোল্ডাররা ৩৫ কেজি এবং পিএইচএইচ কার্ড হোল্ডার পরিবারের প্রত্যেক সদস্য পাঁচ কেজি করে চাল পাবেন। অন্যদিকে এএওয়াই ও পিএইচএইচ কার্ডধারীদের জন্য মসুর ডাল, চিনি ও লবণও বরাদ্দ হয়েছে। কার্ডধারীরা মে মাসে নির্ধারিত পরিমাণে ডাল, চিনি, মসুর ডাল ও লবণ সংগ্রহ করতে পারবেন।

এপ্রিল মাসে প্রত্যেক এএওয়াই কার্ড হোল্ডাররা এক কেজি করে ডাল, চিনি ও লবণ, মসুর ডাল পাবেন এবং প্রত্যেক পিএইচএইচ কার্ড হোল্ডার অনুরূপভাবে এক কেজি করে সামগ্রী পাবেন। আগামী ১ মে থেকে ১০ মে-র অন্নসেবা দিনের মধ্যে প্রত্যেক কার্ড হোল্ডার পরিবারের মধ্যে চাল, চিনি, মসুর ডাল, লবণ, বিতরণ পর্ব সম্পন্ন করতে ন্যায্যমূল্যের দোকানি, ডিলারর্সদেরকে বলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande