ধরিত্রী মায়ের রক্ষা শুধু কর্তব্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি পবিত্র অঙ্গীকারও : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): ধরিত্রী দিবসে বিশেষ অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, পৃথিবী আমাদের মাতা, মানবজাতির কল্যাণ পৃথিবীর সংরক্ষণের উপর নির্ভরশীল। ধরিত্রীর রক্ষা করা কেবল আমাদের
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): ধরিত্রী দিবসে বিশেষ অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, পৃথিবী আমাদের মাতা, মানবজাতির কল্যাণ পৃথিবীর সংরক্ষণের উপর নির্ভরশীল। ধরিত্রীর রক্ষা করা কেবল আমাদের সম্মিলিত কর্তব্যই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের এক পবিত্র অঙ্গীকারও বটে।

প্রতি বছর ২২ এপ্রিল দিনটি বিশ্বজুড়ে 'বিশ্ব ধরিত্রী দিবস' হিসেবে পালিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং পৃথিবীকে দূষণমুক্ত ও বাসযোগ্য রাখার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি আন্তর্জাতিক দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান এবং একে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্লাস্টিক দূষণ কমানো, গাছ লাগানো, জলবায়ু পরিবর্তন রোধ, এবং সুস্থায়ী পরিবেশ তৈরির জন্য সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া এই দিবসের মূল লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande