আরামবাগে বিমান ঘোষের সাংবাদিক সম্মেলন, প্রচারে আসছেন অমিত শাহ
হুগলি , ২২ এপ্রিল (হি.স.): পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিমান ঘোষ বুধবার আরামবাগে দলীয় নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি ও প্রচার কৌশল ন
সাংবাদিক সম্মেলনে বিমান ঘোষ


হুগলি , ২২ এপ্রিল (হি.স.): পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিমান ঘোষ বুধবার আরামবাগে দলীয় নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি ও প্রচার কৌশল নিয়ে তিনি বিস্তারিত বক্তব্য রাখেন।

সাংবাদিক সম্মেলনে বিমান ঘোষ জানান, আগামী ২৩ তারিখ আরামবাগ মহকুমায় বিজেপির চার প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে তিনি জানান। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

এদিন তিনি রাজ্যের বিভিন্ন ইস্যু তুলে ধরে বলেন, মহিলাদের নিরাপত্তা, কৃষকদের ফসলের ন্যায্য দাম এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর দাবি, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিমান ঘোষ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের লক্ষ্যেই বিজেপি সংগঠিতভাবে কাজ করছে। আগামী দিনে জনসংযোগ ও প্রচার আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande