দিল্লি-হরিয়ানা–সহ একাধিক রাজ্যে ৪–৫ দিন লু-এর পূর্বাভাস
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): দিল্লি, পঞ্জাব, হরিয়ানা–সহ দেশের একাধিক রাজ্যে তীব্র গরম পরিস্থিতি বিরাজ করছে। বুধবার আইএমডি সতর্ক করে জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে লু-এর প্রকোপ আরও বাড়তে পারে।
দিল্লি-হরিয়ানাসহ একাধিক রাজ্যে ৪–৫ দিন লু-এর পূর্বাভাস


নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): দিল্লি, পঞ্জাব, হরিয়ানা–সহ দেশের একাধিক রাজ্যে তীব্র গরম পরিস্থিতি বিরাজ করছে। বুধবার আইএমডি সতর্ক করে জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে লু-এর প্রকোপ আরও বাড়তে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির কিছু অংশে ২৪ ও ২৫ এপ্রিল লু বয়ে যেতে পারে। পশ্চিম উত্তর প্রদেশে ২৩ থেকে ২৫ এপ্রিল এবং পূর্ব উত্তর প্রদেশে ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।

এছাড়া রাজস্থানে ২৪ থেকে ২৬ এপ্রিল, মধ্যপ্রদেশে ২৩ থেকে ২৬ এপ্রিল এবং ছত্তিশগড়ে ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত লু-এর পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে ২২ ও ২৩ এপ্রিল লু চলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

লু-এর পাশাপাশি ২২ থেকে ২৫ এপ্রিল ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরলম, মাহে, উপকূলীয় কর্ণাটক এবং উপকূলীয় গুজরাটের কিছু অংশে গরম ও আর্দ্র আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ওড়িশার কিছু এলাকা এবং কোঙ্কন ও গোয়ায় রাতের তাপমাত্রাও বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

তবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে। সপ্তাহজুড়ে বিচ্ছিন্ন থেকে বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande