জোলাইবাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জোলাইবাড়ি (ত্রিপুরা), ২২ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় বুধবার বিকেলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনৈক ব্যক্তির। মৃতের নাম ভূষনণ দাস (৬০)। তিনি মুহুরীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে ভূষণ দাস ক
মৃতদেহ উদ্ধার


জোলাইবাড়ি (ত্রিপুরা), ২২ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় বুধবার বিকেলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনৈক ব্যক্তির। মৃতের নাম ভূষনণ দাস (৬০)। তিনি মুহুরীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে ভূষণ দাস কাকুলিয়া এলাকা থেকে কাজ সেরে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে শান্তিরবাজার থেকে সাব্রুমমুখী একটি বলেরো গাড়ি (নম্বর টিআর-০৮-ই-০৬৮৩) দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি বাইসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মী ও বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আগামীকাল ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাইখোরা থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande