মোটরসাইকেল মিছিলে ভোট প্রচার গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজির
হুগলি , ২২ এপ্রিল (হি.স.): গোঘাটে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে বুধবার জোর তৎপরতা লক্ষ্য করা গেল। দলীয় প্রার্থী নির্মল মাজি এদিন গোঘাটের রঘুবাটি এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে মোটরসাইকেল মিছিল করে প্রচারে নামেন। সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের
ভোট প্রচারে নির্মল মাঝি


হুগলি , ২২ এপ্রিল (হি.স.): গোঘাটে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে বুধবার জোর তৎপরতা লক্ষ্য করা গেল। দলীয় প্রার্থী নির্মল মাজি এদিন গোঘাটের রঘুবাটি এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে মোটরসাইকেল মিছিল করে প্রচারে নামেন।

সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন প্রার্থনা করেন। মিছিলে স্থানীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ দেখা যায়। দলীয় পতাকা হাতে বহু মানুষ এই প্রচারে অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালীন স্লোগান, ঢাকঢোল এবং উচ্ছ্বাসে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে। প্রচার কর্মসূচিকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়।

প্রচার চলাকালীন নির্মল মাজি বলেন, গত ১৫ বছরে তৃণমূল সরকারের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তার সুফল সাধারণ মানুষ পেয়েছেন। গ্রামীণ রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প—সব ক্ষেত্রেই উন্নয়নের ছাপ স্পষ্ট বলে দাবি করেন তিনি। সেই উন্নয়নের ভিত্তিতেই আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন এবং সমাধানের আশ্বাস দেন তিনি। সব মিলিয়ে এদিনের প্রচার ঘিরে রঘুবাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande