নন্দীগ্রামে বুথে ফোন ব্যবহারের অভিযোগ, বিএলও-কে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম, ২৩ এপ্রিল (হি. স.):- বৃহস্পতিবার নন্দীগ্রামে বুথের ভিতরে ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ পেয়ে সরাসরি বুথে পৌঁছে সংশ্লিষ্ট মহিলা বিএলও-কে সতর্ক করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।আজ সকা
ফোন ব্যবহার


নন্দীগ্রাম, ২৩ এপ্রিল (হি. স.):- বৃহস্পতিবার নন্দীগ্রামে বুথের ভিতরে ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ পেয়ে সরাসরি বুথে পৌঁছে সংশ্লিষ্ট মহিলা বিএলও-কে সতর্ক করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।আজ সকালে তিনি নিজের বুথ নন্দনায়ক বাড়িতে ভোট প্রদান করেন। এরপরই তিনি নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলে অবস্থিত একটি ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন। অভিযোগ ছিল, ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক মহিলা বিএলও বুথের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।বুথে পৌঁছে শুভেন্দু অধিকারী সরাসরি ওই বিএলও-র সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী বিধি মেনে চলার বিষয়ে সতর্ক করেন। তিনি জানান, ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং কোনওভাবেই নিয়ম ভঙ্গ করা উচিত নয়।এই ঘটনার পর তিনি নন্দীগ্রামের আরও কয়েকটি বুথ পরিদর্শন করেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande