ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রিপোর্ট তলব কমিশনের
মুর্শিদাবাদ, ২৩ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
নির্বাচন কমিশন


মুর্শিদাবাদ, ২৩ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের একাংশকে ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এ-ও অভিযোগ যে, প্রথমে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ছিল। রাজ্য পুলিশের তরফ থেকেও সাহায্য মেলেনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বাহিনীর কর্তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande