অসমে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২৮ এপ্রিল, জানান মুখ্যমন্ত্ৰী
গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : ‘অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ’ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সংক্ষেপে এএসএসইবি) পরিচালিত চলতি ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২৮ এপ্রিল প্রকাশ করা হবে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তব
অসমে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২৮ এপ্রিল, জানান মুখ্যমন্ত্ৰী


গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : ‘অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ’ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সংক্ষেপে এএসএসইবি) পরিচালিত চলতি ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২৮ এপ্রিল প্রকাশ করা হবে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের তারিখ নিশ্চিত করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানান, আগামী ২৮ এপ্রিল হায়ার সেকেন্ডারির ফল ঘোষণা করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

প্রসঙ্গত, ২০২৬ শিক্ষাবৰ্ষের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা গত ১১ ফেব্ৰুয়ারি থেকে ১৬ মাৰ্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande