কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড লোয়াইরপোয়ার বিস্তীর্ণ এলাকা
বাজারিছড়া (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : বুধবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে ব্যা‌পক ক্ষ‌তিগ্রস্থ হ‌লেন শ্ৰীভূমি জেলান্তৰ্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের অধীন বি‌ভিন্ন গ্ৰাম পঞ্চায়েত এলাকার মানুষ। প্ৰবল ঝড়ে একাংশ সরকা‌রি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রত
লোয়াইরপোয়ায় প্ৰচণ্ড ঝড়-তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি (চিত্ৰ ১)


ঝড়-তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি (চিত্ৰ ২)


ঝড়-তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি (চিত্ৰ ৩)


বাজারিছড়া (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : বুধবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে ব্যা‌পক ক্ষ‌তিগ্রস্থ হ‌লেন শ্ৰীভূমি জেলান্তৰ্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের অধীন বি‌ভিন্ন গ্ৰাম পঞ্চায়েত এলাকার মানুষ।

প্ৰবল ঝড়ে একাংশ সরকা‌রি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানও ক্ষ‌তিগ্রস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থা‌নে স্থা‌নে বিদ্যুৎ পরিবাহী খুঁটি উপ‌ড়ে প‌ড়ে গোটা এলাকা অন্ধকা‌রে ডু‌বে আছে। ক‌বে নাগাদ বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে তা হলফ ক‌রে বল‌তে পার‌ছেন না এপি‌ডি‌সিএল-এর স্থানীয় কর্তৃপক্ষ। এতে অচল হয়ে পড়েছে মোবাইল ইন্টার‌নেট প‌রি‌ষেবা, পিএইচই-র পানীয় জ‌লের সরবরাহ।

জানা গেছে, গত রা‌তে হা‌তি‌খিরা গ্ৰাম পঞ্চায়েতের ২০ নম্বর লাইনের প্রায় ডজন খা‌নেক দোকা‌নের ছাউনি তুফা‌নে উ‌ড়ে গেছে। অনে‌কে খোলা আকা‌শের নী‌চে ত্রিপল টা‌ঙি‌য়ে আশ্রয় নি‌য়ে‌ছেন। কাল‌বৈশাখীর দাপ‌টে হা‌তি‌খিরা চা বাগানের নাচঘর লাইন, ফ্যাক্ট‌রি লাইন, লিক লাইন ও বাজার লাইন এলাকার প্রায় তিন শতা‌ধিক বসতগৃ‌হের ব্যাপক ক্ষয়ক্ষ‌তি হয়েছে। অনেক দোকানপাট দুম‌ড়ে-মুচ‌ড়ে গে‌ছে। বহু কৃষকের উৎপাদিত ফস‌লেরও ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

এদিকে ভয়ংকর ঘূ‌র্ণিঝ‌ড়ের তাণ্ডবে বা‌লি‌পিপলা গ্রাম পঞ্চায়েতের প্রায় শতা‌ধিক বা‌ড়িঘর ক্ষ‌তিগ্রস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপা‌শি স্থা‌নে স্থা‌নে গাছ ভেঙে বিদ্যু‌ৎ পরিবাহী তারে ওপর পড়েছে বলে জানান গ্রাম পঞ্চায়েতের সভা‌নেত্রী সুপ্রিয়া দা‌সের প্রতি‌নি‌ধি শ্রীমত দাস।

ঘূৰ্ণিঝড়ে সলগই গ্রাম পঞ্চায়েত, রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েত এবং বৈঠাখাল গ্রাম পঞ্চায়েতের একাংশ জনগ‌ণের আং‌শিক ক্ষ‌তি হয়েছে বলে খবর পাওয়া গে‌ছে। ক্ষ‌তিগ্রস্থরা সরকা‌রি সহায়তার জন্য পঞ্চা‌য়েত প্রতি‌নি‌ধি, বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী কৃ‌ষ্ণেন্দু পাল, সার্কল অফিসার এবং জেলাশাসকের আশু হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande