ভোট দেখতে দার্জিলিং-এ ভিন দেশের পর্যবেক্ষক, তুললেন সেলফি
দার্জিলিং, ২৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের ভোট দেখতে ভিন্দেশ থেকে এসেছেন পর্যবেক্ষকেরা। ভিন্দেশি পর্যবেক্ষকদের আসার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে এমনই একদল বিদেশি পর্যবেক্ষক পৌঁছে যান দার্জিলিঙের এক বুথের বাইরে। সেখানে দাঁড়িয়
ভোট দেখতে দার্জিলিং-এ ভিন দেশের পর্যবেক্ষক, তুললেন সেলফি


দার্জিলিং, ২৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের ভোট দেখতে ভিন্দেশ থেকে এসেছেন পর্যবেক্ষকেরা। ভিন্দেশি পর্যবেক্ষকদের আসার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে এমনই একদল বিদেশি পর্যবেক্ষক পৌঁছে যান দার্জিলিঙের এক বুথের বাইরে। সেখানে দাঁড়িয়ে তাঁরা সেলফি তোলেন।

গণতন্ত্রের উৎসবে শামিল হয়ে তাঁরা খুশি প্রকাশ করেন। দার্জিলিং-এর পাশাপাশি কার্শিয়াং-এর পোলিং বুথও ঘুরে দেখেন ভিনদেশ থেকে আগত পর্যবেক্ষকরা। ভোটদান প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন তিনি। ব্যবস্থাপনায় খুশি প্রকাশ করেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande