মিজোরামে ঘোষিত মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৮০.৩১ শতাংশ
আইজল, ২৩ এপ্রিল (হি.স.) : মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন (এমবিএসই) আজ বৃহস্পতিবার মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এবার পাশের হার বেড়ে হয়েছে ৮০.৩১ শতাংশ। এমবিএসই কৰ্তৃপক্ষ জানিয়েছেন, গত বছরের ৭৬.৬৮ শতাংশের তুলনায় এ বছর পাশের হার
মিজোরামে ঘোষিত মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৮০.৩১ শতাংশ


আইজল, ২৩ এপ্রিল (হি.স.) : মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন (এমবিএসই) আজ বৃহস্পতিবার মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এবার পাশের হার বেড়ে হয়েছে ৮০.৩১ শতাংশ।

এমবিএসই কৰ্তৃপক্ষ জানিয়েছেন, গত বছরের ৭৬.৬৮ শতাংশের তুলনায় এ বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে। এই হার শিক্ষার্থীদের উন্নত ফলাফলের প্রতিফলন।

ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১৮,২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৮,৪৪৮ জন ছেলের মধ্যে ৮১.১৬ শতাংশ উত্তীর্ণ হয়েছে এবং ৯,৮০৯ জন মেয়ের মধ্যে ৭৯.৫৯ শতাংশ পরীক্ষায় সফল হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande