গতিবেগ ও সময়ানুবর্তিতা বাড়াতে ট্রেনের সময়সূচি সংশোধন এনএফ রেলের
গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : সময়ানুবর্তিতা বৃদ্ধি, পরিচালন দক্ষতা উন্নত করা এবং যাত্রীদের জন্য দ্রুততর পরিষেবা নিশ্চিত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বেশ কয়েকটি মেল/এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেনের সময়সূচিতে ব্যাপক সংশোধন করেছে। অধিকাংশ পরিষেবার জ
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : সময়ানুবর্তিতা বৃদ্ধি, পরিচালন দক্ষতা উন্নত করা এবং যাত্রীদের জন্য দ্রুততর পরিষেবা নিশ্চিত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বেশ কয়েকটি মেল/এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেনের সময়সূচিতে ব্যাপক সংশোধন করেছে। অধিকাংশ পরিষেবার জন্য সংশোধিত সময়সূচি আগামী ২৭ এপ্রিল থেকে কার্যকর হবে. কিছু ট্রেন ২৪ এপ্রিল এবং ২৮ এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুসরণ করবে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই খবর দিয়েছেন। তিনি জানান, এই সংশোধনের আওতায় কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া, লামডিং এবং তিনসুকিয়া সহ প্রধান ডিভিশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবাগুলির এক বিশাল পরিসর শামিল করা হয়েছে। ফারাক্কা এক্সপ্রেস, তিস্তাতোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, গরিব নওয়াজ এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস এবং ডেমু প্যাসেঞ্জার পরিষেবার মতো বেশ কয়েকটি ট্রেনের একাধিক স্টেশনে পৌঁছানো ও রওয়ানা দেওয়ার সময়ে পরিবর্তন করা হয়েছে। এই সমন্বয় পরিচালন দক্ষতা বৃদ্ধি, সময়ানুবর্তিতা উন্নত করা এবং বিভিন্ন সেকশনের মধ্যে সংযোগ শক্তিশালী করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

সংশোধন দ্বারা প্রভাবিত প্রধান ট্রেনগুলির মধ্যে ১৫৭৪৩/১৫৭৪৪ (বালুরঘাট-ভাটিন্ডা-বালুরঘাট) এবং ১৫৭৩৩/১৫৭৩৪ (বালুরঘাট-ভাটিন্ডা-বালুরঘাট) ফারাক্কা এক্সপ্রেস, ১৩০৬৩/১৩০৬৪ (হাওড়া-বালুরঘাট-হাওড়া) এক্সপ্রেস, ১৩১৬১/১৩১৬২ (কলকাতা-বালুরঘাট-কলকাতা) তেভাগা এক্সপ্রেস, ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস, ১৫৪৬৩/১৫৪৬৪ (বালুরঘাট-হলদিবাড়ি-বালুরঘাট) ইন্টার সিটি এক্সপ্রেস, ১৫৭১৬ (আজমের-কিশাণগঞ্জ) গরিব নওয়াজ এক্সপ্রেস, ১৫৭১৯/১৫৭২০ (কাটিহার-শিলিগুড়ি-কাটিহার) ইন্টার সিটি এক্সপ্রেস (ভায়া বারসোই), ১৫৭১০/১৫৭০৯ (নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি), ১৩১৪১/১৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেস, ৭৫৭০৫/৭৫৭০৬ (শিলিগুড়ি-রাধিকাপুর-শিলিগুড়ি) ডেমু ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৭২১/১৫৭২২ (নিউ জলপাইগুড়ি-দিঘা-নিউ জলপাইগুড়ি) পাহাড়িয়া এক্সপ্রেস সহ ডেমু প্যাসেঞ্জার এবং অন্যান্য কানেক্টিং পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী দ্রুততর চলাচল ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কয়েকটি স্টেশনের সময় এগিয়ে আনা হয়েছে। উদাহরণ স্বরূপ, গঙ্গারামপুরে সময়সূচি ১১:১৮/১১:২০ ঘণ্টা থেকে এগিয়ে ১১:১৫/১১:১৭ ঘণ্টায় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বুনিয়াদপুরে সময়সূচি ১১:০৫/১১:০৭ ঘণ্টা থেকে এগিয়ে ১০:৫৮/১১:০০ ঘণ্টায় করা হয়েছে। একাধিক সেকশনে গতিবেগ বৃদ্ধি করার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে ভ্রমণের সময় হ্রাস পেয়েছে। তবে কয়েকটি স্টেশনের সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে যাত্রীদের অসুবিধা ন্যূনতম হয়।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিস্তারিত বিবরণ আইআরসিটিস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিভিন্ন সংবাদপত্রে অধিসূচিত করা হচ্ছে। যাত্রার আগে বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande