নাগাল্যান্ডে ঘোষিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল, উভয় স্ট্রিমেই বেড়েচে পাশের হার
কোহিমা, ২৩ এপ্রিল (হি.স.) : নাগাল্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশন (এনবিএসই) আজ বৃহস্পতিবার মাধ্যমিক (দশম শ্রেণি) এবং উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। প্ৰকাশিত ফলাফলে উভয় স্ট্ৰিমে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৭২.০৭ এবং ৮৫.
নাগাল্যান্ডে ঘোষিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল, উভয় স্ট্রিমেই বেড়েচে পাশের হার


কোহিমা, ২৩ এপ্রিল (হি.স.) : নাগাল্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশন (এনবিএসই) আজ বৃহস্পতিবার মাধ্যমিক (দশম শ্রেণি) এবং উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। প্ৰকাশিত ফলাফলে উভয় স্ট্ৰিমে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৭২.০৭ এবং ৮৫.৪৬ শতাংশ।

মাধ্যমিক পরীক্ষায় মোট ২২,৭৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১৬,৪০৬ জন উত্তীর্ণ হয়েছে। ডিমাপুরের এমজিএম হায়ার সেকেন্ডারি স্কুলের অমন কুমার ৫৯০ নম্বর (৯৮.৩৩ শতাংশ) পেয়ে প্রথম স্থান অধিকার করে টপার অ্যাওয়ার্ড এবং গভর্নরের গোল্ড মেডেল অর্জন করেছে।

জুনহেবোটোর অলিম্পিক হায়ার সেকেন্ডারি স্কুলের সুধাংশু কুমার ৯৮ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান যৌথভাবে অধিকার করেছে ডিমাপুরের হলি চাইল্ড স্কুলের শ্রেয়া সিং এবং ওখার আইজাইয়া এবিলিটি হায়ার সেকেন্ডারি স্কুলের বেঞ্চুমো টুংগোয়ে, তারা দুজনেই পেয়েছে ৯৭.৬৭ শতাংশ।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় সামগ্রিক পাশের হার বেড়ে ৮৫.৪৬ শতাংশ হয়েছে। এবারের ফলাফল ২০২৫ সালের ৮২.৪৪ শতাংশ থেকে বেশি। স্ট্রিমভিত্তিক ফলাফলে আর্টসে পাশের হার ৮৫.৭৮ শতাংশ (১১,৫৯৪ জনের মধ্যে ৯,৯৪৫ জন), সায়েন্সে ৮৫.৬৭ শতাংশ (২,৭৪৯ জনের মধ্যে ২,৩৫৫ জন) এবং কমার্সে ৮১.৬৯ শতাংশ (১,১২৫ জনের মধ্যে ৯১৯ জন)।

টপারদের মধ্যে ডিমাপুরের সেন্ট জন হায়ার সেকেন্ডারি রেসিডেনশিয়াল স্কুলের মেংগুহাঙ্কুম চাং সায়েন্স স্ট্রিমে ৯৫.৬০ শতাংশ পেয়ে প্রথম হয়েছে। কোহিমার নর্থফিল্ড হায়ার সেকেন্ডারি স্কুলের কেলেনো থোরি আর্টস স্ট্রিমে ৯৬.৮০ শতাংশ পেয়ে প্রথম হয়েছে। ডিমাপুরের প্রণব বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের শ্রেয়া দেবনাথ কমার্স স্ট্রিমে ৯৬ শতাংশ নম্বর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছে।

বোর্ড জানিয়েছে, ১ মে থেকে ৫ মে-র মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মাধ্যমে মার্কশিট বিতরণ করা হবে। শিক্ষার্থীরা ১৫ দিনের মধ্যে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। এছাড়া কম্পার্টমেন্টাল ও ইমপ্রুভমেন্ট পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। এর জন্য আবেদন গ্রহণ করা হবে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত।

হিন্দুস্থান সমাচার / সমীপ

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande