হুগলিতে অমিত শাহের মেগা মিছিল, কোন্ননগরে বিজেপি প্রার্থীর সমর্থনে নামবে হাজার হাজার সমর্থক
হুগলি, ২৩ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে হুগলি জেলার কোন্ননগরে শুক্রবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিশাল জনসভা আয়োজিত হতে চলেছে। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত উ
হুগলিতে অমিত শাহের মেগা মিছিল, কোন্ননগরে বিজেপি প্রার্থীর সমর্থনে নামবে হাজার হাজার সমর্থক


হুগলি, ২৩ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে হুগলি জেলার কোন্ননগরে শুক্রবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিশাল জনসভা আয়োজিত হতে চলেছে। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত উত্তরপাড়া এবং শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে দীপাঞ্জন চক্রবর্তী এবং ভাস্কর ভট্টাচার্যর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে।

বিজেপি দলীয় সূত্রে খবর, কোন্ননগরের এই কর্মসূচিতে প্রায় ২৪ হাজার সমর্থকের উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সভাস্থল আলকালি গ্রাউন্ডে কেন্দ্রীয় মন্ত্রীর জন্য একটি বিশেষ হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এছাড়া কোন্ননগর, উত্তরপাড়া ও পার্শ্ববর্তী এলাকাগুলিকে বিজেপির পতাকা এবং ব্যানারে মুড়ে ফেলা হয়েছে, যা দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই র্যালিকে বিজেপির নির্বাচনী কৌশলের এক বিশেষ অংশ হিসেবে দেখা হচ্ছে। দলের আশা, এই জনসভার মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে গেরুয়া শিবিরের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এদিন সভাস্থলের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন বিজেপির শ্রীরামপুর জেলা সভাপতি সুমন ঘোষ, মিডিয়া ইনচার্জ জসবন্ত সিং, জেলা বিজেপি নেতা পঙ্কজ রায়, রাজেশ সিং, সঞ্জয় পাণ্ডে, মনোজ মাজি সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande