আগরতলায় বিদ্যুৎস্পৃষ্টে সিআরপিএফ জওয়ানের মৃত্যু
আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিআরপিএফ-এর জওয়ান। ডিউটি সেরে বাড়ি ফিরে বৈদ্যুতিক পাখায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মিথিলেশ রায় (৩৫)-এর। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে এনসিসি
সিআরপিএফ জওয়ানের মৃত্যু


আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিআরপিএফ-এর জওয়ান। ডিউটি সেরে বাড়ি ফিরে বৈদ্যুতিক পাখায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মিথিলেশ রায় (৩৫)-এর। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে এনসিসি থানাধীন গোয়ালা বস্তি এলাকায়।

জানা গেছে, সিআরপিএফ-এর ১২৪ নম্বর ব্যাটালিয়নে কর্মরত মিথিলেশ রায় শালবাগান কার্যালয়ে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে ডিউটি শেষ করে প্রতিদিনের মতোই তিনি ভাড়া বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে বৈদ্যুতিক পাখায় সংযোগ দেওয়ার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার সময় বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত জওয়ানের বাড়ি ছত্তিশগড়ের রায়পুরে। কর্মসূত্রে তিনি আগরতলয় গোয়ালা বস্তি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এনসিসি থানার এক আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন খবর পেয়ে সিআরপিএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা জিবিপি হাসপাতালের মর্গে উপস্থিত হন। তাঁরা নিহত জওয়ানের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। পরবর্তীতে মৃতদেহ কফিনবন্দি করে বিমানে তাঁর নিজ বাড়ি রায়পুরে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এই আকস্মিক এবং মর্মান্তিক ঘটনায় শালবাগান ও গোয়ালা বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande