বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী মিতা বাগ
হুগলি , ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়ালেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। শুক্রবার মুথাডাঙ্গা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। এদিন সাধারণ মানুষের দরজায় পৌঁছে তাদের সঙ্গে কথা বলেন
বাড়িতে বাড়িতে প্রচার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগের


হুগলি , ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়ালেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। শুক্রবার মুথাডাঙ্গা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি।

এদিন সাধারণ মানুষের দরজায় পৌঁছে তাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সমস্যা ও চাহিদার কথা শোনেন। প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচিতে এলাকায় যথেষ্ট সাড়া মিলেছে।

মিতা বাগ জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যেই মানুষের উপকারে এসেছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি সকলের সমর্থন চান। পাশাপাশি এলাকার পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি।

বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান তৃণমূল প্রার্থী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande