বারুইপুরে বিজেপি-র প্রচারে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দক্ষিণ ২৪ পরগনা, ২৪ এপ্রিল (হি.স.): শুক্রবার নির্বাচনী জনসভায় ভাষণ দিতে বারুইপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই বারুইপুর জুড়ে ব্যাপক প্রচার শুরু করেছে বিজেপি। এবার সেই প্রচার কর্মসূচির একটি গাড়ি (ই-রিকশা)–তে রাতে
বারুইপুরে বিজেপি-র প্রচারে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


দক্ষিণ ২৪ পরগনা, ২৪ এপ্রিল (হি.স.): শুক্রবার নির্বাচনী জনসভায় ভাষণ দিতে বারুইপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই বারুইপুর জুড়ে ব্যাপক প্রচার শুরু করেছে বিজেপি। এবার সেই প্রচার কর্মসূচির একটি গাড়ি (ই-রিকশা)–তে রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ই-রিকশা চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও, বিজেপি-র এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বিজেপি-র অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার আগে বৃহস্পতিবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করা হচ্ছিল। স্থানীয় অজয় হালদার নামে এক ই-রিকশা চালকের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে প্রচার করছিলেন বিজেপি-র স্থানীয় নেতৃত্ব। অভিযোগ, সেই সময়েই কল্যাণপুরের চাকারবেড়িয়া এলাকার কাছে ওই চালককে প্রচার করতে বারণ করে তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা। অজয়কে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। প্রচারে ব্যবহৃত ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। তিনি বলেন, এই কেন্দ্রের বিধায়কের কোনও জনভিত্তি নেই, জনসম্পর্ক নেই। তিনি অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেন। তাঁর আরও দাবি, যারা এই কাজ করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করবে বিজেপি। তিনি এও বলেন, বারুইপুর পশ্চিম বিধানসভায় হারছে বুঝতে পেরেছে তৃণমূল। এই জন্য একজন ই-রিকশা চালককে মেরেছে। ই-রিকশা চালকের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। প্রচারের জন্য ই-রিকশা ভাড়া করা হয়েছিল। হারবে বুঝেই হামলা করেছে তৃণমূল। বিজেপিকে দমাতে চাইছে। যারা হামলা করেছে, তারা প্রত্যেকে যাতে শাস্তি পায়, তা নিশ্চিত করবে বিজেপি। যদিও, বিজেপি-র এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande