ভোটের মিটতেই বাঁকুড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ
বাঁকুড়া, ২৪ এপ্রিল (হি.স.): ভোটের পরের দিন তৃণমূলের এক কর্মাধ্যক্ষকে মারধর করার অভিযোগ উঠল। শুক্রবার সকালে বাঁকুড়া জেলার জয়পুর থানার শালতোড়ার ঘটনা। আহত জাকির খান জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এ দিন স
ভোটের মিটতেই বাঁকুড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ


বাঁকুড়া, ২৪ এপ্রিল (হি.স.): ভোটের পরের দিন তৃণমূলের এক কর্মাধ্যক্ষকে মারধর করার অভিযোগ উঠল। শুক্রবার সকালে বাঁকুড়া জেলার জয়পুর থানার শালতোড়ার ঘটনা। আহত জাকির খান জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এ দিন সকালে কিছু লোকজনের সঙ্গে বচসা চলছিল জাকিরের। তাঁরাই মারধর করেন। জাকিরকে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। ব্লক তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির লোকেরা মারধর করেছে। পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

এদিকে, ভোটের দিনে বীরভূম জেলার লাভপুরের কাজীপাড়ায় বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধর, গাড়ি ভাঙচুরের ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে অভিযুক্তদের বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। মামলায় নাম রয়েছে তৃণমূল নেতারও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande