
জগদলপুর, ২৪ এপ্রিল ( হি.স.): শুক্রবার ছত্তিশগড়ের বস্তারের কিলেপাল এলাকার জাতীয় সড়ক ৬৩-তে এক পথ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , আহতদের মধ্যে রয়েছে গাড়ির চালক কপিল (২৬), আশিস (২৯) এবং সুপ্রিয়া (২২)। ট্রাক চালকও সামান্য আহত হয়েছেন।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আশিস তাঁর গর্ভবতী স্ত্রী সুপ্রিয়ার চিকিৎসার পর জগদলপুর থেকে বাচেলিতে ফিরছিলেন। দান্তেওয়াড়াতে ঘটে দুর্ঘটনাটি। রাস্তার বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আশিস এবং সুপ্রিয়াদের গাড়ির। দুর্ঘটনার পর ট্রাকের টায়ার ফেটে যায় এবং গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এয়ারব্যাগ খুলে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানান্তরিত করা হয় নিকটবর্তী হাসপাতালে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক