
কিষাণগঞ্জ, ২৪ এপ্রিল (হি.স.): বিহারের কিষাণগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ থানা এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার দুপুরে ৩২৭-ই জাতীয় সড়কের খোদাগঞ্জ চক থেকে বালুবাড়িগামী রাস্তায় একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। এই ঘটনায় তাঁর সঙ্গী অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তি বর্তমানে কিষাণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, নিহতের বাড়ি বালুবাড়ি গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দেড় মাস আগেই বিয়ে হয়েছিল তাঁর। আকস্মিক এই দুর্ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ