
রাঁচি, ২৪ এপ্রিল ( হি.স.): রাঁচি সহ ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় শনিবার থেকে হতে পারে বজ্র- বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে এমনই জানানো হয়েছে। ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল বেশ কয়েকটি জেলায় জারি করেছে কমলা সতর্কতা। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। এছাড়াও, ৩০ এপ্রিল বইতে পারে ঘন্টায় ৩০ - ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সেই কারণে রাজ্যের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গেছে, এদিন রাজ্যের উষ্ণতম স্থান ছিল ডালটনগঞ্জ। তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। সবথেকে কম তাপমাত্রা ছিল গুমলায়। তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাঁচি ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছিল রৌদ্রকোজ্জ্বল আবহাওয়া।
শুক্রবার রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। জামশেদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, ডালটনগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, বোকারোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, এবং চাইবাসায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
---------------
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক