
হুগলি , ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খানাকুলে প্রচারে জোর বাড়িয়েছে বিজেপি। রবিবার বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
শুক্রবার দলীয় সূত্রে জানা গিয়েছে, জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় কর্মী-সমর্থকদের ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সভাস্থলে পৌঁছান বিজেপি সমর্থকরা।
সভামঞ্চ থেকে হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি, তিনি সুশান্ত ঘোষকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
অন্যদিকে, প্রার্থী সুশান্ত ঘোষ স্থানীয় সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন।
এই জনসভাকে ঘিরে খানাকুলের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটের আগে এই কর্মসূচি বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA