বালিতে চিকিৎসককে খুনের অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে, পেশ আদালতে
হাওড়া, ২৪ এপ্রিল (হি.স.): বালিতে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। বালির জিটি রোডে এক বহুতল আবাসনের বাসিন্দা রামকৃষ্ণ চালকি নামের হোমিওপ্যাথি চিকিৎসককে বৃহস্পতিবার বিকালে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে তাঁর গৃহ পরিচারিকা, এ
বালিতে চিকিৎসককে খুনের অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে, পেশ আদালতে


হাওড়া, ২৪ এপ্রিল (হি.স.): বালিতে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। বালির জিটি রোডে এক বহুতল আবাসনের বাসিন্দা রামকৃষ্ণ চালকি নামের হোমিওপ্যাথি চিকিৎসককে বৃহস্পতিবার বিকালে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে তাঁর গৃহ পরিচারিকা, এমনই অভিযোগ। এর পরে থানায় এসে আত্মসমর্পণ করে ওই পরিচারিকা। শুক্রবার তাকে হাওড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রামকৃষ্ণ চালকি (৪৩)। কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি। তবে টাকা চেয়ে না পাওয়াতেই ভাইকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের দাদা। খুনের পরেই থানায় আত্মসমর্পণ করে তপতী নামে ওই পরিচারিকা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande