
মালদা, ২৪ এপ্রিল (হি.স.): মালদার চাঁচলের সিহিপুর এলাকায় বিএলও-র গাফিলতিতে ভোট দিতে না পারার অভিযোগে বিএলও-কে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, এ দিন ভোটের স্লিপ নিয়ে হুসনারা বেগমের বাড়িতে যান ২২৩ নম্বর বুথের বিএলও। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। দাবি, ভোটের দিন বিএলও-র কাছে বার বার ভোটার স্লিপ চেয়েও পাননি ওই মহিলা। বিএলও বলেন, ভুল বোঝাবুঝির জন্যই এমনটা হয়েছে। অন্য এক ব্যক্তি অসুস্থ হয়ে কলকাতায় রয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী ভোট দিতে পারবেন না বলে আমায় জানান। ওই ব্যক্তির স্ত্রীর নাম একই ছিল। তাই স্লিপ দেওয়া হয়নি।
এদিকে, বিএলওদের প্রভাবিত করার অভিযোগে বাগনান ১-এর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। বাগনান কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগ, বিএলওদের প্রভাবিত করছিলেন বিডিও। বাড়ি বাড়ি স্লিপ দেওয়ার সময়ে এক নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ। বিডিওকে বদলির দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ