দ্বিতীয় দফার ভোটের আগে কাঁকসার অজয় সেতুতে কড়া নাকা চেকিং, ২৪ ঘণ্টা নজরদারিতে পুলিশ
দুর্গাপুর, ২৪ এপ্রিল (হি. স.) : দ্বিতীয় দফার নির্বাচনের আগে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যাপক নাকা চেকিং শুরু করেছে পুলিশ ও নির্বাচন কমিশন। বীরভূম থেকে গলসি বিধানসভার সংযোগস্থল বিদ বিহারের জয়দেব সেতুতে
নাকা চেকিং


দুর্গাপুর, ২৪ এপ্রিল (হি. স.) : দ্বিতীয় দফার নির্বাচনের আগে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যাপক নাকা চেকিং শুরু করেছে পুলিশ ও নির্বাচন কমিশন। বীরভূম থেকে গলসি বিধানসভার সংযোগস্থল বিদ বিহারের জয়দেব সেতুতে ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা।এই গুরুত্বপূর্ণ সংযোগপথ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন পশ্চিম ও পূর্ব বর্ধমানসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। ফলে নির্বাচনের আগে এই এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। চারচাকা গাড়ি ও বাইকের ডিকি খুলে তল্লাশি চালানো হচ্ছে এবং যাত্রীদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে কোনও ধরনের বেআইনি কার্যকলাপ বা অবৈধ সামগ্রী পরিবহন বরদাস্ত করা হবে না। বিশেষ করে নগদ অর্থ, মদ বা প্রলোভনমূলক সামগ্রী পাচার রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।২৯ এপ্রিল এই এলাকায় ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। তার আগে গোটা এলাকাজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে গোটা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখা হচ্ছে বলে প্রশাসনের দাবি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande