হরিদ্বারে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী
হরিদ্বার, ২৪ এপ্রিল ( হি.স.): উত্তরাখন্ড পুলিশ শুরু করেছে অপারেশন প্রহার। এই বিশেষ অভিযানে শুক্রবার ঝাবরেদা থানার পুলিশ গ্রেফতার করে গো হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের মূল চাঁই ও তার সহকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের নাম ফুরকান এবং কুরবান।
মাদক পাচারের অভিযোগে শিমলায় পুলিশের হাতে গ্রেফতার এক ব্যাংক আধিকারিক


হরিদ্বার, ২৪ এপ্রিল ( হি.স.): উত্তরাখন্ড পুলিশ শুরু করেছে অপারেশন প্রহার। এই বিশেষ অভিযানে শুক্রবার ঝাবরেদা থানার পুলিশ গ্রেফতার করে গো হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের মূল চাঁই ও তার সহকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের নাম ফুরকান এবং কুরবান। তারা হরিদ্বারের ঝাবরেদা থানার অন্তর্গত খাটখেড়ি গ্রামের বাসিন্দা।

বেশ কিছুদিন আগে গোপন সূত্র মারফত পুলিশ গো হত্যার সঙ্গে জড়িত দুই দুষ্কৃতীর খোঁজ পায়। শুধুমাত্র গো- হত্যা নয়, এলাকার অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিল তারা। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তল্লাশি অভিযান শুরু করে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ফুরকান এবং তার সহকারী কুরবানকে। গ্রেফতারের পর চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। এই কর্মকান্ডের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande