
মুর্শিদাবাদ, ২৪ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের বাসুদেবপুরে একটি মাঠের মধ্যে উদ্ধার হল এক যুবকের দেহ। শুক্রবার সকালে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ফারহাত শেখ, বয়স বছর সাতাশ। তাঁর বাড়ি পূর্ব দেবীদাসপুর গ্রামে। শুক্রবার সকালে বাসুদেবপুর সিনেমা হলের পিছনের মাঠে তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ