গোঘাটে বাম প্রার্থী মুক্তোরাম ধাউরের সমর্থনে বাইক র্যালি, জোর প্রচার
হুগলি, ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনের আগে গোঘাটে বামেদের শক্তিপ্রদর্শন। গোঘাট বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মুক্তারাম ধাউর-এর সমর্থনে শুক্রবার একটি বাইক মিছিল আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যা
গোঘাট এ বামেদের বাইক মিছিল


হুগলি, ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনের আগে গোঘাটে বামেদের শক্তিপ্রদর্শন। গোঘাট বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মুক্তারাম ধাউর-এর সমর্থনে শুক্রবার একটি বাইক মিছিল আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

বাম নেতৃত্ব অভয় ঘোষ ও ভাস্কর রায় -এর উদ্যোগে গোঘাটের বালিবেলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গ্রামাঞ্চল পরিক্রমা করে কোকোন্ড মোড়ে গিয়ে শেষ হয়। রাস্তাজুড়ে লাল পতাকা হাতে স্লোগানে মুখরিত হন কর্মী-সমর্থকরা।

মিছিলের শেষে কোকোন্ড মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বাম নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে গোঘাট-সহ একাধিক কেন্দ্রে বামেরা নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসবে। সাধারণ মানুষের সমস্যা ও বঞ্চনার বিষয় তুলে ধরে ভোটারদের সমর্থনও চাওয়া হয়।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও রাজনৈতিক মহলে এই শক্তিপ্রদর্শন ঘিরে জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande